চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতকে অন্যায্য সুবিধা দিতে বলা হতো’, ম্যাচ রেফারির বিস্ফোরক দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠের পারফরম্যান্সে ভারতীয় দলের দাপটের কথা কারও অজানা নয়। এমনকি দেশটির ক্রিকেট সংস্কৃতি তাদের অর্থনৈতিকভাবেও অনেক বেশি লাভবান করে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বড় আয়ের উৎস–ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যার প্রভাবে ভারত সুবিধা পায় বলে ক্রিকেটাঙ্গনে অভিযোগ শোনা যায়। তেমনই কিছু বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হয়েছেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

তিনি জানিয়েছেন, ম্যাচ চলাকালীন এক পর্যায়ে তাকে বলা হয়েছিল যেন ভারতের ধীর ওভার রেটের জন্য কঠোর শাস্তি না দেয়া হয়। ‘‘এক ম্যাচে ভারতের ইনিংস শেষে তারা ৩-৪ ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী সেটি জরিমানার পর্যায়ে পড়ে। তখন আমি একটি ফোন কল পাই, বলা হয়- ‘সহনশীল হও, কিছু সময় বের করে নাও, কারণ এটা ভারত।’ তারপর আমরা কাগজপত্রে সময়ের হিসাব কিছুটা কমিয়ে জরিমানা এড়ানোর ব্যবস্থা করি।’’

‘‘পরের ম্যাচেও একই ঘটনা ঘটল। (সৌরভ) গাঙ্গুলি তখন অধিনায়ক। তিনি আমাদের নির্দেশ মানলেন না। আমি ফোন করে জিজ্ঞাসা করলাম, ‘এখন কী করব?’ তখন বলা হলো, ‘ওকে করো- মানে শাস্তি দাও।’’’

‘আমি এমন একজন যে সব সময় ভুল ও সঠিকে বিশ্বাসী। কিন্তু পৃথিবীর কিছু জায়গায় ঠিক আর ভুলের দূরত্ব অনেকটা গঙ্গা নদীর মতো। অনেক নোংরা পানি ভেতরে বয়ে যায় এবং আপনাকে এটার মুখোমুখি হতে হয়। আমার মতো যারা ভুল আর সঠিকে বিশ্বাসী, তাদের জন্য সক্রিয় রাজনীতির মধ্যে ২০ বছর টিকে থাকা একটা বড় ব্যাপার।’

ক্রিস ব্রড ২০০৩ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি ছিলেন। এসময়ে তিনি ১২৩ টেস্ট, ৩৬১ ওয়ানডে এবং ১৩৮ টি-টুয়েন্টি মিলিয়ে মোট ৬২২ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিক্রিস্ট ব্রডবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT