চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইসিসি মূলত বিসিসিআইয়ের দুবাই অফিস’- ভারতীয় সাংবাদিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আনুষ্ঠানিকভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। আইসিসিতে ভেন্যু পাল্টানোর ভোটাভুটি হওয়ার পর পাকিস্তান ছাড়া কাউকে পাশে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে হতে চলা বিশ্বআসর নিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বেশ কড়া কথাই শোনালেন আয়োজক দেশের ক্রীড়া সাংবাদিক শারদা উগরা। আইসিসির ভীষণ সমালোচনা করেছেন এ ক্রীড়ালেখক।

শারদা উগরা বলেছেন, ‘সবাই জানে আইসিসি মূলত বিসিসিআইয়ের দুবাই অফিস। এটা ভারতের স্বার্থে পরিচালিত হয়। এ ধরনের সিদ্ধান্তের কারণে আমি মোটেও অবাক হইনি।’

ভারত-পাকিস্তানের ক্ষেত্রে হাইব্রিড মডেল অনুসরণ করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন করা হল না? এমন পশ্নে শারদা বলেছেন, ‘এর খুব সাধারণ উত্তর হল, ক্রিকেট বিশ্বে বাংলাদেশের আসলে তেমন কোন প্রভাব নেই। আইসিসির বোর্ডেও তার আসলে তেমন কোন বন্ধু নেই, যাকে তারা বোঝাতে পারে আমাদের পক্ষে কাজ করতে হবে। আইসিসিও আসলে এখানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েয়ে, যার কারণে এত পরিমাণ দর্শক বিশ্বকাপ থেকে বাদ পড়ল।’

Banglabid

সংকট আরও ঘনীভূত হয় যখন পাকিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে মর্মে হুমকি দিয়ে রেখেছে। পিসিবি চেয়ারম্যান ও ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভি পাকিস্তানের অংশগ্রহণ করা বা না করা নিয়ে সিদ্ধান্ত জানাবেন শুক্রবার বা রোববার।

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। আমলে না নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। তাদের সিদ্ধান্ত জানানোর পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি।

বিশ্বকাপে গ্রুপ সি-তে ছিল বাংলাদেশ। টাইগারদের গ্রুপপর্বের তিন ম্যাচ কলকাতায়, এক ম্যাচ মুম্বাইতে গড়ানোর কথা ছিল। বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বিকল্প হিসেবে স্কটল্যান্ডের জায়গা হয়েছে। স্কটিশরা ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি এবং জার্সি থেকে পিছিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনাকভিপাকিস্তানবাংলাদেশবিসিসিআইভারতলিড স্পোর্টসশারদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT