চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াতে আইসিসি ইভেন্ট দেখাবে অ্যামাজন প্রাইম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ইভেন্টের ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখিয়ে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছে অ্যামাজন প্রাইম। এবার অস্ট্রেলিয়ার অ্যামাজন ব্যবহারকারীরা ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে। আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) যৌথ উদ্যোগে অজিদের সকল আইসিসি ইভেন্ট দেখা যাবে অ্যামাজনে। এজন্য আলাদা কোনো খরচও বহন করতে হবে না দেশটির গ্রাহকদের।

আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির সঙ্গে চার বছরের জন্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মটি। যেখানে আইসিসির বেশকিছু ইভেন্ট দেখতে পারবেন দেশটি ক্রিকেটপ্রেমী। চুক্তিতে আইসিসির কোয়ালিফায়ার এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সকল ইভেন্টও অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৪-২৭ সাল পর্যন্ত চুক্তিতে ৪৪৮টি লাইভ ম্যাচের সত্ত্ব কিনেছে অ্যামাজন। এমনকি দেশটিতে ভারতের মাটিতে সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপও পরীক্ষামূলক সম্প্রচার করেছে তারা, যেখানে রেকর্ড সংখ্যক দর্শকের সাড়া মিলেছে।

ক্রিকেট উন্মাদনাকে আরও বাড়াতে, জানুয়ারিতে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে খেলার সম্প্রচার শুরু করবে তারা। পরে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ, বছরের শেষদিকে সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপও সম্প্রচার করবে।

অ্যামাজনের চুক্তিতে রয়েছে আইসিসি ইভেন্ট ও  যেসব খেলা
ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ: যুক্তরাষ্ট্র/ওয়েস্ট ইন্ডিজ (জুন/জুলাই ২০২৪)
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ (সেপ্টেম্বর/অক্টোবর ২০২৪)
ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তান (ফেব্রুয়ারি/মার্চ ২০২৫)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ইংল্যান্ড (জুন ২০২৫)
মেয়েদের ওডিআই বিশ্বকাপ: ভারত (সেপ্টেম্বর/অক্টোবর ২০২৫)
ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ: ভারত/শ্রীলঙ্কা (সেপ্টেম্বর/অক্টোবর ২০২৬)
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ড (জুন ২০২৬)
মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফি: শ্রীলঙ্কা (ফেব্রুয়ারি ২০২৭)
ছেলেদের ওডিআই বিশ্বকাপ: সাউথ আফ্রিকা/নামিবিয়া (অক্টোবর/নভেম্বর ২০২৭)

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যামাজন প্রাইম ভিডিওআইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশকে রক্ষা করতে হলে নদীগুলোকে বাঁচাতে হবে : প্রধানমন্ত্রী

পরবর্তী

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের নীরব দর্শকরা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিকতা হারিয়েছে: তথ্যমন্ত্রী

পরবর্তী
Bangladeshi official and international guest exchanging gifts at event. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের নীরব দর্শকরা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিকতা হারিয়েছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশি ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের খেলা দেখে শিখেছে নিউজিল্যান্ড, বলছেন সোধি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT