বিনোদন

বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না: মিথিলা

চ্যানেল আই অনলাইন সংবাদে মিথিলা বিকিনি না পরলে টপ থার্টিতে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বিকিনি বিতর্কে ট্রলের শিকার হয়ে লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘মিস ইউনিভার্স’-প্রতিযোগিতায় অঙশগ্রহণ করা তানজিয়া জামান মিথিলা। ১৫ নভেম্বর শনিবার নিজের ফেসবুকে লাইভে এসে বলেন,  আমাকে অন্য দেশের মানুষ ট্রল করলে সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্ট করছি। এত বড় প্রতিযোগিতায় একজন ভালো কন্টেস্ট্যান্ট হয়ে এত ডিসিপ্লিন মেনে, সময় মেনে, কত কিছু শিখে চেষ্টা করছি। এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের কাছ থেকে সামান্য প্রশংসা না পাই, তাহলে সেটা খুবই কষ্টের।

বিকিনি পরা নিয়ে সমালোচনার জবাবে মিথিলা বলেন, আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পরি, তাহলে টপ থার্টিতেই যেতে পারবো না। আপনারা তো চান যে আমি জিতি। তো জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে ধর্মের কোনো বিষয় নেই। বাংলাদেশকে জেতাতে হলে আমাকে এই নিয়ম মেনে চলতেই হবে।

বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে।

থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা।

তিনি আরও বলেন, এই জায়গাটা খুব বড় একটি প্ল্যাটফর্ম। এত মানুষের সঙ্গে প্রতিযোগিতা, এবং সবাইৃ খুব ভালো। কারও মান খারাপ নয়। এদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে আরও ভালো করতে হবে, আর আমার দেশের মানুষকেও আমাকে আরও বেশি সমর্থন দিতে হবে।

 

বিষয়:তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…