পরররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির পর আর কোনো অস্বস্তি থাকার কোনো কারণ আছ বলে মনে করি না।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, মিয়ানমারের পালিয়ে আসা সেনা সদস্যদের অনেকে আহত। তাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার কর্তৃপক্ষ এরই মধ্যে আলোচনা করছে। তবে তারা আকাশ পথে নাকি নৌপথে যাবে সেটা এখনও নির্ধারিত হয়নি।
তিনি বলেন, মিয়ানমারের পালিয়ে আসা সেনা সদস্যদের ফেরাতে তৃতীয় কোন দেশকে এখনই যুক্ত করতে চায় না বাংলাদেশ। বরং মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে এরই মধ্যে আলোচনা শুরু করছে।








