চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করি’-কী ইঙ্গিত দিলেন শাকিব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৫
বিনোদন
A A
আত্মবিশ্বাসী যুবক সেলফি তোলার জন্য প্রস্তুত, আধুনিক পোশাক ও সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চোখে সানগ্লাস, ছোট চুল, মুখভর্তি খোঁচা দাড়ি। পরে আছেন ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবী। পায়ে কালো জুতা। চেয়ারে আয়েশ করে বসে আছেন। এমন লুক গেটআপে শাকিব খানকে সচরাচর দেখা যায় না! সোমবার দুপুরে পোস্ট করা স্থিরচিত্রে এভাবে ধরা দিলে এই সুপারস্টার।

নিজের ইনস্টাগ্রামে শাকিব এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি প্রতিযোগিতা করি না, রাজত্ব করি।’

শাকিবের এমন গেটআপের ছবি দেখে সৌরভ নামে একজন লিখেছেন, খান সাহেব চিল মুডে আছেন। ঈদে তিনি সবকিছু ‘বরবাদ’ করে দেবেন। রহিম নামে আরেকজন লিখেছেন, শাকিব খানের সাধারণ একটা ছবি ছাড়লে যেমন আলোচনা হয়, অনেকের সিনেমার পোস্টার নিজেও হয় না।

Banglabid

অনেকে আবার মন্তব্যে বলছেন, এই লুকে শাকিবের সিনেমা করা উচিত। তবে শত শত মন্তব্যে শাকিবের সুদর্শন লুকের তারিফ করছেন ভক্তরা।

রবিবার শাকিব তার কসমেটিক্স ও হোমকেয়ার প্রসাধনী প্রতিষ্ঠান ‘রিমার্ক – হারল্যান’র একটি আয়োজনে অংশ নেয়ার জন্য এমন গেটআপ নিয়েছিলেন। সেখানে শাকিব ছাড়াও ক্রিকেটার তাসনিক, তানজিদ, নায়ক ইমন, অভিনেত্রী মীম, শবনম ফারিয়া, কেয়া পায়েলও ছিলেন।

তবে অনেকেই তার ছবির পাশাপাশি ক্যাপশনে দেয়া কথাটিকে বেশী গুরুত্ব দিচ্ছেন। প্রায় দুই দশক ধরেই ঢাকাই ছবিতে রাজত্ব করছেন এই সুপারস্টার। সিঙ্গেল স্ক্রিনের রাজা বলেই মনে করা হতো তাকে, তবে গত কয়েক বছর ধরে মাল্টিপ্লেক্স-এও সমান দাপট অব্যাহত রেখেছেন!

Reneta

তার ছবি মানেই ব্লকবাস্টার। কী মফস্বলে, কী রাজধানীতে! আসন্ন ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘বরবাদ’। এরইমধ্যে এই ছবির টিজার প্রকাশ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব! বিগত উৎসবগুলোর মতো এবারও যে নিজের রাজত্ব অক্ষুণ্ণ রাখবেন, তারই কি পূর্বাভাস দিলেন এই তারকা!

আসন্ন ঈদে শাকিবের ‘বরবাদ’ ছাড়াও মুক্তির মিছিলে আছে আফরান নিশোর ‘দাগি’, সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’সহ আরো অন্তত দুটি সিনেমা। অনেকে মনে করছেন আসন্ন ঈদে এই তিন সিনেমার মধ্যে হবে হাড্ডাহাড্ডা লড়াই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রামজলিদাগিনিশোবরবাদলিড বিনোদনশাকিব খানসিনেমাসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান

পরবর্তী

বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে রিট প্রধান বিচারপতির কাছে পাঠালেন হাইকোর্ট

পরবর্তী
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে রিট প্রধান বিচারপতির কাছে পাঠালেন হাইকোর্ট

চাকুরগাঁও জেলার মানচিত্র ও বাংলাদেশের মানচিত্রের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT