চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৬:১০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, দিনাজপুর, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না। এই কুচিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না, মৃত্যুর মুখে দাঁড়িয়েই আমরা ফ্যাসিবাদের জনক শেখ হাসিনাকে বিদায় দিয়েছি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের পার্বতীপুর শহীদ মিনারে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আপনারা কি সন্ত্রাসবাদ, চাঁদাবাজ ও ক্যাসিনোমুক্ত পার্বতীপুর চান? তাহলে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আহাদ ভাইকে শাপলা কলিতে ভোট দিন।

তিনি নারী ভোটারদের উদ্দেশে বলেন, ফজরের নামাজ পড়ে সকাল-সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের পবিত্র আমানত সঠিক জায়গায় প্রয়োগ করবেন। পবিত্র স্থানে ভোট দিয়ে সোনার বাংলা গড়ার সুযোগ করে দিন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা ও জুলাই বিপ্লবের আরেক মহানায়ক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, নতুন বাংলাদেশ পেতে হলে বিপ্লবের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ ভাইকে শাপলা কলিতে ভোট দিন। আগামীতে জিম্মিদশা থেকে মুক্ত হতে চাইলে ‘হ্যাঁ’তে ভোট দিন।

তিনি আরও বলেন, একটি দল ভোটারদের নানা সুবিধার প্রলোভন দেখায়। কিন্তু তারা কি ভুলে গেছে, কৃষকরা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছিল, তখন তাদের গুলি করে হত্যা করা হয়েছিল? মুরুব্বীদের কি সেই দিনগুলোর কথা মনে আছে?

Reneta

পার্বতীপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েমের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদির, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত ও এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়কজনসভাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জুলাই-বিপ্লবভোটকেন্দ্রহাসনাত আব্দুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন রাষ্ট্রপতি মিলছে কবে, যা জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জুলাই ২৬, ২০২৬

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT