চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
৫:০৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে রাজশাহীতে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে কেন্দ্র করে রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বিএনপি নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহী সফরে এসেছিলেন তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবার রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এই নির্বাচনী জনসভা রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলার সমন্বয়ে আয়োজন করা হচ্ছে। জনসভা মঞ্চ থেকে তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান তারেক রহমান।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই জনসভায় বিপুল পরিমাণ জনসমাগম হবে। রাজশাহী মহানগর ও জেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশ নেবেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, দীর্ঘদিন পর দলীয় প্রধানের রাজশাহী সফর নেতাকর্মীদের মধ্যে নতুন শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। এই জনসভা রাজশাহীর রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।

Reneta

রাজশাহীর জনসভা শেষে একই দিন তারেক রহমান নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনসভাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানবিএনপি চেয়ারম্যানমাদ্রাসা মাঠরাজশাহী সফর
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিদায় ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক: মাঠ থেকে সংগঠক, সবখানেই রেখে গেছেন সাফল্যের স্বাক্ষর

জুন ২০, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

জুন ২০, ২০২৬

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন ২০, ২০২৬

টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা, পুলিশকে সতর্ক রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT