চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ সদর দপ্তরে আমি ত্রিমুখী ষড়যন্ত্রের শিকার: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প ও অন্যরা জাতিসংঘ ভবনে অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প একটি এসকেলেটরে পা রাখছেন। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সদর দপ্তরে সফরের সময় ‘ত্রিমুখী ষড়যন্ত্রের’ শিকার হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এস্কেলেটর, টেলিপ্রম্পটার ও সাউন্ড সিস্টেম নিয়ে ঘটনার তদন্ত চেয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে চিঠি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তার ভাষণের আগে তিনটি বিপজ্জনক ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে এস্কেলেটর বন্ধ হয়ে যাওয়া, টেলিপ্রম্পটারে সমস্যা এবং সাউন্ড সিস্টেম বিকল হয়ে যাওয়া।

Banglabid

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প একটি এস্কেলেটরে উঠার পরপরই সেটি হঠাৎ থেমে যায়। এতে তারা বাধ্য হন হেঁটে উপরে উঠতে।

ভাষণে তিনি যদিও হাস্যরস করে ঘটনাটি উড়িয়ে দিয়েছিলেন, একদিন পর বুধবার ট্রাম্প এটিকে অত্যন্ত অসৎ ষড়যন্ত্রমূলক ঘটনা বলে আখ্যা দেন এবং জানান, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।

তিনি লিখেছেন, মেলানিয়া ও আমি কোনভাবে পড়ে যাইনি। শুধু মাত্র হাতল শক্ত করে ধরে রাখায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এটা ছিল শতভাগ পরিকল্পিত ঘটনা।

Reneta

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, জাতিসংঘের কর্মীরা নাকি আগে থেকেই এমন ধরনের এস্কেলেটর বন্ধ করার পরিকল্পনা নিয়ে ঠাট্টা করেছিলেন। তিনি আরও বলেন, যারা এটা করেছে, তাদের গ্রেপ্তার করা উচিত!

ট্রাম্প আরও দাবি করেন, তার ভাষণের সময় পুরো সাউন্ড সিস্টেম অচল হয়ে যায়, ফলে শ্রোতারা কেবল অনুবাদকদের হেডফোন দিয়েই কিছু শুনতে পারছিলেন না।

টেলিপ্রম্পটার নিয়েও অভিযোগ করে তিনি বলেন, সেটি ঠিকভাবে কাজ করেনি এবং পুরো বক্তব্য দিতে তার সমস্যা হয়েছে।

এই ঘটনায় জাতিসংঘ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, ট্রাম্পের প্রতিনিধিদলের এক ভিডিওগ্রাফার সম্ভবত ভুলবশত এস্কেলেটরের জরুরি স্টপ বাটন চাপেন।

টেলিপ্রম্পটার প্রসঙ্গে জাতিসংঘের আরেক মুখপাত্র ফারহান হক বলেন, সেটি ট্রাম্প দলের নিজস্ব ডিভাইস ছিল তাই এ বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ঘটনাগুলোকে অগ্রহণযোগ্য এবং একটি ভঙ্গুর প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করেছেন, যা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রষড়যন্ত্রের শিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT