চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দার আকবর খান রনো: মুক্তি ও সাম্যের অক্লান্ত সংগ্রামী

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৯:৫১ পূর্বাহ্ণ ১০, জুন ২০২৪
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক ও লেখক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর নাগরিক স্মরণসভায় অনুষ্ঠিত হয়েছে।

কানাডার স্থানীয় সময় (৯ জুন) সন্ধ্যা ৬ টায় টরেন্টোর হোপ চার্চ মিলনায়তনে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা আয়োজিত নাগরিক স্মরণসভায় কমিউনিটির বিশিষ্ট নাগরিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদসহ অনেকেই বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, কমরেড রনো শ্রমিকশ্রেণির মুক্তির লড়াইয়ের পথপ্রদর্শক। দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে আদর্শের ঝাণ্ডা তুলে ধরে শ্রমিকশ্রেণির মুক্তির লড়াইয়ে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। শ্রমিকশ্রেণির মুক্তির জন্য তিনি গোটা জীবন উৎসর্গ করেছেন। নীতি ও আদর্শের প্রশ্নে তিনি কখনোই আপস করেননি। তার বিপ্লবী জীবন শ্রমিকশ্রেণির মুক্তির লড়াইয়ে পথ দেখাবে।

পিডিআই সভাপতি আজফর সৈয়দ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আরও বক্তব্য রাখেন, পিডিআই নেতা মাহবুব আলম, বিদ্যুৎ রঞ্জন দে, আজিজুল মালিক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, কমরেড রনোর বন্ধু ওয়াহিদ আসগর, কবি দেলোয়ার এলাহী, ড. জসিমউদদীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী মিলন, উদীচী কানাডার সভাপতি সুভাস দাস, টরেন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, বাংলাদেশ থেকে আগত জাসদ নেতা সম্পাদক মোহাম্মদ মহসিন, সাবেক ছাত্রমৈত্রী নেতা বেনজির আহমেদ প্রমূখ।

স্মরণসভা পরিচালনা করেন পিডিআই কানাডার সহ-সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবিন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন কমরেড রনোর একমাত্র কন্যা রানা সুলতানা। তিনি এই স্মরণসভা আয়োজন করায় পিডিআইকে ধন্যবাদ জানান।

Reneta

অনুষ্ঠানের শুরুতে শোক সংগীত পরিবেশনা করেন উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সদস্যরা। পিডিআইসহ সভাপতি স্বপন বিশ্বাসের শোক প্রস্তাবের পর কমরেড রনোর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কমরেড রনোর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী সাজাহান কামাল এবং আসিফ চৌধুরী। আবৃত্তি করেন, অরুনা হায়দার।

অনুষ্ঠানের শেষ পর্বে আহমেদ হোসেনের নেতৃত্বে টরেন্টোর অন্যতম আবৃত্তি সংগঠন অন্যস্বর দলীয় পরিবেশনা ‘শাণিত হোক মোদের বিপ্লবী চেতনা-কমরেড তোমাকে স্মরি।’

সবশেষে উদীচী কানাডা সংসদের পরিবেশনা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্র‍য়াত কমরেড হায়দার আকবর খান রনোকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডামুক্তি ও সাম্যের অক্লান্ত সগ্রামীস্মরণসভাহায়দার আকবর খান রনো
শেয়ারTweetPin

সর্বশেষ

কারিনার মৃত্যুতে বাবার আবেগঘন পোস্ট

মে ১৬, ২০২৬

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মে ১৬, ২০২৬

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT