বিনোদন

জীবনসঙ্গীকে হারালেন নির্মাতা নার্গিস আক্তার

মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নার্গিস আক্তারের স্বামী

নির্মাতা নার্গিস আক্তার স্মৃতি ছবি, জীবনসঙ্গীকে হারানোর শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা নার্গিস আক্তার তার জীবনসঙ্গীকে হারানোর শোক প্রকাশ করছেন, পাশে তার স্মৃতি চিহ্নিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘চার সতীনের ঘর’ খ্যাত নির্মাতা নার্গিস আক্তারের স্বামী এবিএম ইউনুস খান আর নেই। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি নিজেই জানিয়েছেন নার্গিস আক্তার। স্বামীর মৃত্যুর পর তিনি বলেন,‘আমার স্বামী এবিএম ইউনুস খান আজ সকাল ১১টা ৫৬ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন। আপনারা সবাই তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন উনাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন।’

জানা গেছে, এবি এম ইউনুস ৫ মাস ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। গত ৫ মাস ধরে কখনো হাসপাতালে, আবার কখনো বাসায় ছুটতে হচ্ছিলো তাকে।

মঙ্গলবার বাদ আসর ধানমন্ডি ৩২ নাম্বার ব্রিজ সংলগ্ন তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে ইউনুসকে তার গ্রামের বাড়ি নেত্রকোনা-আটপাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে বুধবার সকাল ১১ টায় দ্বিতীয় জানাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

বিষয়:ক্যানসার চিকিৎসা সিনেমা স্বামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…