চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর হাতে স্বামী খুন; তিনদিন পর তালাবদ্ধ বাসা থেকে অর্ধগলিত দেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামুতে ‘দাম্পত্য কলহের’ জেরে স্ত্রীর হাতে খুনের শিকার স্বামীর মৃতদেহ তিনদিন পর তালাবদ্ধ ভাড়া বাসার ভিতর থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার ৪ মার্চ উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।

নিহত বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল ( ২৫ ) উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে।

ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি পলাতক রয়েছে। তার বাবার বাড়ি রামুর খুনিয়াপালং এলাকায়।

মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, বাদল পেশায় ইজিবাইক চালক। স্বামী-স্ত্রী দু’জনেই টিকটকার হিসেবে সামাজিকভাবে পরিচিত। বুধবার সকালে তারা যে ভাড়া বাসা থাকতো সেটার ভিতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় মেঝের বিছানায় বাদলকে লেপ ও বালিশ চাপা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়।

মৃতদেহে আঘাতের ধরণ ও সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিক ধারণার তথ্য দিয়ে তিনি বলেন, অন্তত ৩-৪ দিন আগে বাদলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এতে পঁচন ধরায় মৃতদেহ বিকৃত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে।

Reneta

স্থানীয়দের বরাতে ওসি জানান, পরিবারের অমতে বাদল টিকটকার আঁখিকে বিয়ে করায় স্বজনরা বিষয়টি মেনে নেননি। এই নিয়ে বিরোধের জেরে বাদল তার স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকতে শুরু করেন। গত ৪ মাস আগে স্বামী-স্ত্রী ওই ভাড়া বাসায় উঠে। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়ায় প্রায় সময় কলহ লেগে থাকতো।

গত ৩-৪ দিন আগে রাতে দু’জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী তাহেরা বেগম আঁখি ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায় বলে স্থানীয়দের তথ্যের বরাতে জানান মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, পলাতক স্ত্রীকে গ্রেপ্তার করা গেলে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ধগলিত মরদেহ উদ্ধারদাম্পত্য কলহপূর্ব মেরোংলোয়ারাজারকুল ইউনিয়নস্ত্রীর হাতে স্বামী খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT