চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:০৬ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০২৫
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও ট্রাফিক কনসার্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুট ওভারব্রিজ ব্যবহার না করে মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাদের ৮ বছর বয়সী ছেলে।

শনিবার (২৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভতি করা হয়েছে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের নাম দিবস দাস (৮)।

Banglabid

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী তাদের সন্তানকে সাথে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় মহাসড়ক ধরে পশ্চিম থেকে পূর্ব পাড়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে পৌঁছালে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা মারা যায়। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে রঞ্জিত মারা যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ শরীফ জানান, রাতে মহাসড়কের পৌলী এলাকায় রাস্তার উপর মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। পরে একজনের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। অপর একজন হাসপাতালে মারা যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলমহাসড়ক পারাপারস্বামী-স্ত্রী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT