চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: ডেম্বেলের গোলে শিরোপার সমাধান গড়াল অতিরিক্ত সময়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাই হাভার্টজের গোলে প্রথমার্ধে লিড পেয়েছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে অবশ্য লিড হারায় গানাররা। পেনাল্টি থেকে উসমান ডেম্বেলের গোলে সমতায় ফিরেছে পিএসজি। তাতে ম্যাচের ভাগ্য গড়াল অতিরিক্ত সময়ে। 

হাঙেরির বুদাপেস্টে পুসকাস অ্যারেনায় ম্যাচের ষষ্ঠ মিনিটে আর্সেনালকে গোল এনে দিয়েছেন হাভার্টজ। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে গতআসরের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান ডেম্বেলে।

পুরো সময় জুড়ে রক্ষণভাগে মনোযোগ রেখে খেলেছে আর্সেনাল। গতবারের চ্যাম্পিয়নরা বল দখলে আধিপত্য দেখায় দুই হাফেই। প্রায় ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে। বিপরীতে প্রায় ২৫ শতাংশ বল দখলে রাখে গানাররা।

প্রথমার্ধে প্রায় ৭৭ শতাংশ বল নিজেদের দখলে রেখেও সুবিধা আদায় করতে পারেনি। বিপরীতে ২৩ শতাংশ বল দখলে রেখে গোলমুখে এটি শট নিয়ে একটি থেকেই সুবিধা আদায় করে গানাররা। অন্যদিকে পিএসজির নেয়া চারটি শটের একটিও লক্ষ্যে ছিল না।

ম্যাচের ষষ্ঠ মিনিটে মার্কিনিউসের ক্লিয়ারেন্স ট্রোসার্ডের গায়ে লেগে সরাসরি চলে আসে হাভার্টজের পায়ে। বল নিয়ে বাঁ দিক দিয়ে দ্রুত গতিতে বক্সে ঢুকে পড়েন তিনি। সামনে তখন কেবল ছিলেন গোলরক্ষক সাফোনভ। বক্সের কোণাকুণি ও বেশ কঠিন একটা কোণ থেকে গোলকিপারের মাথার ওপর দিয়ে বুলেট গতিতে জালে বল পাঠান হাভার্টজ।

সমতায় ফিরতে বেশ কয়েকবার আক্রমণও করেছিল পিএসজি। তবে আর্সেনাল রক্ষণ ভাঙা সম্ভব হয়নি ফরাসি ক্লাবটির। শেষ অবধি ১-০ গোলে পিছিয়ে বিরতিতে যেতে হয়েছে তাদের।

Reneta

বিরতি থেকে ফিরেও রক্ষণে মনোযোগ দেয় আর্সেনাল। তবে ৬২ মিনিটে ভুল করে বসেন ক্রিস্টিয়ান মসকুয়েরা। পেনাল্টি এরিয়া খভিচা কভারাটসখেলিয়াকে ফাউল করে বসেন গানার ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে অবশ্য ভিএআর এর সাহায্যও নিতে হয়েছে। শেষ অবধি রেফারির সিদ্ধান্তই বহাল থাকে। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে ডেভিড রায়াকে পরাস্ত করে পিএসজিকে সমতায় ফেরান ডেম্বেলে।

এরপর দুদলই একাধিকবার চেষ্টা করে লিড আদায় করতে। তবে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের মূল সময়। তাতে অতিরিক্ত সময়ে গড়াল খেলা। ১৫ মিনিট করে দুই হাফে ৩০ মিনিট ফলাফলের জন্য লড়বে দলদুটি। তাতেও সমাধান না হলে ম্যাচের ভাগ্য গড়াবে টাইব্রেকারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালচ্যাম্পিয়ন্স লিগডেম্বেলেপিএসজিলিড স্পোর্টসহাঙেরিহাভার্টজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT