চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে শাবিতে মানববন্ধন

দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন
৪:৫৬ অপরাহ্ণ ২৬, মে ২০২৪
শিক্ষা
A A
শাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা 'প্রত্যয় স্কিম' বাতিলের দাবি জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

 শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার দাবিত দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এর সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষক সমিতি।  সেসময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপারগ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানানো হয়।  

রোববার (২৬মে) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় এবং অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, অধ্যাপক শাহ মো. আতিকুল হক, অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং শাবি শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম প্রমূখ।

বক্তারা বলেন, ‘আধুনিক স্মার্ট, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বরাবরই তাদের গবেষণা ও উদ্ভাবনী কর্মদক্ষতার মাধ্যমে অনন্য ভূমিকা পালন করে আসছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি স্বার্থন্বাষী মহল শিক্ষকদের নানাভাবে হয়রানিসহ তাদের আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্রে নেমেছে। শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এবং শিক্ষকদের ক্রমশঃ আন্দোলনের দিকে যেতে বাধ্য করছে। শিক্ষকদের পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে, তারা নিজেদের আত্মমর্যাদা রক্ষায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।’

বক্তারা আরও বলেন, শিক্ষকদের যৌক্তিক ও ন্যায্য দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকল মহলকে আহ্বান জানাই। অন্যথায়, অর্থনৈতিক ও আত্মমর্যাদার দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

ট্যাগ: ‘প্রত্যয় স্কিমমানববন্ধনশাবিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে জাবি শিক্ষক সমিতির মানববন্ধন

পরবর্তী

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, আঘাত হানবে কখন-কোথায়

পরবর্তী
ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব দেখাচ্ছে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূল. Channel i News - চ্যানেল আই নিউজ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, আঘাত হানবে কখন-কোথায়

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চ্যানেল আই অনলাইন প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বজনীন পেনশনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT