চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ-নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত বাংলানিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে একাধিক জেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে। সেখানে দ্রুত হত্যার বিচার জানিয়েছেন সাংবাদিকরা।

ফেনী
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জুন বিকেলে ফেনী ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

ফেনীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে সাংবাদিক মোহাম্মদ আবু তাহের ভূঞাঁর সভাপতিত্বে ও সাংবাদিক মো: শাহজালাল ভূঞাঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্লেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনী সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি আরিফুল আমিন রিজভী প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার বিচার অতি দ্রুত করতে হবে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনভাবেই মেনে নেয়া যায় না। অতি দ্রুত হত্যার বিচার ও তদন্ত না হলে আরও কঠোর ও কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা।

এ সময় ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Reneta

বরগুনা সাংবাদিক ইউনিয়নের গভীর শোক ও নিন্দা
সাংবাদিক নাদিমের মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন।

বিবৃতিতে বলা হয়, জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক ও বাংলানিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম মারা গেছেন। সাংবাদিক নাদিমকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

একইসাথে সারাদেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং সাংবাদিকদের কাজ ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, সাংবাদিক নাদিম দেশের স্বার্থে সত্য সংবাদ প্রচার করে সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন। সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা।

গত বুধবার ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনীমানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মারা গেছেন

জুন ২১, ২০২৬

মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, ১০ আটক

জুন ২১, ২০২৬
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ছবি: সংগৃহীত।

শিক্ষাব্যবস্থার মৌলিক দুর্বলতাগুলো নিয়ে ভাবার আহ্বান অধ্যাপক ড. মাহবুব উল্ল্যাহর

জুন ২১, ২০২৬
বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT