আজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের প্রথম ৪টি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে, যা শুরু হবে ২৭ আগস্ট।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি।
সারা দেশে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশে থেকে ৮ টি কেন্দ্রে ৩২৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।








