চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেম ভাঙছে হৃতিক-সাবার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২৪
বিনোদন
A A
হৃতিক ও সাবারের প্রেমের ছবি, উজ্জ্বল পোশাক পরা দুই তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত তিন বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। বছর দেড়েক আগে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। এর মধ্যেই হৃতিক-সাবার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে।

গত কয়েকদিনে যে কয়েকটি অনুষ্ঠানে হৃতিককে দেখা গিয়েছে, সবখানেই তিনি একা গিয়েছেন। আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারাহ খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু সাবার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর এমন কখনো হয়নি। কোনও অনুষ্ঠানের সাবা ছাড়া হৃতিককে দেখা যায়নি। করণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনদের বাড়ির কোনো অনুষ্ঠান, সবখানেই একসঙ্গে দেখা যেত তাদের।

হৃতিককে একা দেখে জল্পনা শুরু করেছে বলিউডে। নেটিজেনদের একটি অংশের দাবি সাবা-হৃতিকের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। যদিও সামাজিকমাধ্যমে দেখা গিয়েছে, এখনও সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা।

Banglabid

তবে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক-সাবা। রবিবার তাদেরকে একসঙ্গে মুভি ডেটে যেতে দেখা গেছে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ দেখতে যাওয়ার সময় তাদের একটি ভিডিও ধারণ করা হয় যা ছড়িয়ে পড়ে রেডইট-এ। ভিডিওতে সাবাকে হৃতিকের হাত ধরে রাখতে দেখা গেছে। তাদের মুখে ছিল মাস্ক।

ভিডিও দেখে হাফ ছেড়েছেন এই জুটির ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘ব্রেকআপ হয়নি তাদের।’ আরেকজন লিখেছেন, ‘কেন প্রতিবার গুঞ্জন রটার পরের দিনই একসঙ্গে দেখা যায়!’

কিছুদিন আগেই সাবা অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দান করেছেন। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গিয়েছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কী প্রয়োজন!

Saba Hrithik are very much together. No break up has happened.
byu/writerrani inBollyBlindsNGossip

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাবাহৃতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT