চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনাময় ২৫ ক্রিকেটার নিয়ে গড়াল এইচপি ক্যাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২৪, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেট মৌসুমের ব্যস্ততার পর ২৫ জন সম্ভাবনাময় খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। প্রথমদিনে ছিল পরিচিতি পর্ব। বৃহস্পতিবার থেকে শুরু হবে ব্যাট-বলের স্কিল ট্রেনিং।

তিন ধাপে এ ক্যাম্প চলবে একমাস। প্রাথমিকভাবে মিরপুরে শুরু হলেও পরের ধাপগুলো রাজশাহী ও বগুড়ায়।

বৃষ্টি মৌসুম হওয়ায় ক্যাম্প নির্বিঘ্নে হবে কিনা তা নিয়ে সংশয় জেগেছে। এজন্য পর্যাপ্ত অবকাঠামো না থাকার আক্ষেপ ঝরল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এইচপি কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের কণ্ঠে।

‘আমি এখনও মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু পারিনি, কারণ আমাদের অবকাঠামোতে কিছু ঘাটতি আছে। যেমন গ্রাউন্ডস, ইনডোর, জিম। বৃষ্টির মৌসুমে আমাদের অনেক সংগ্রাম করতে হয়।’

‘একইভাবে এইচপির প্রোগ্রামটাও আমাদের বৃষ্টির মৌসুমে করতে হয়। খেলোয়াড়েরা ব্যস্ত থাকে জাতীয় লিগ, আমাদের ঘরোয়া ক্রিকেট, বিপিএল, ডিপিএল, অনেককিছু খেলতে হয়। ওই সময় কিন্তু আমরা প্রোগ্রামগুলো করতে পারি না। বিশেষ করে স্কিল ট্রেনিং করা যায় না। বৃষ্টির মৌসুমে করতে হয়। এ কারণে আমাদের আরও কিছু অবকাঠামো উন্নতি করতে হবে। বিশেষ করে ইনডোর, জিম।’

প্রধান কোচ হিসেবে এইচপি ক্যাম্পে রয়েছেন ডেভিড হেম্প। তার সঙ্গে কাজ করছেন স্থানীয় কয়েকজনও।

Reneta

এইচপি ক্যাম্পে আছেন যারা
ব্যাটার: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লা, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, মাউলাদ আলম।

স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাইম হোসেন সাকিব।

পেস বোলার: নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মুসফিক হাসান, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আসাদুল্লা হিল গালিব।

উইকেটরক্ষক: আকবর আলী, প্রীতম কুমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরএইচপি ক্যাম্পটাইগার ক্রিকেটদুর্জয়বিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুশাসন ও নাগরিক রূপান্তরের লক্ষ্যে নিয়ে আইসিএফের যাত্রা

জুন ১৫, ২০২৬

বেনজীরকে দেশে ফেরাতে দুদকের উদ্যোগ, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে গোল দেয়ার একদিন পরই কিনে নিলো বায়ার্ন

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে বাধা:পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, ডিবেটিং সোসাইটির অনুষ্ঠানে হাসনাত-সাদিক’

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT