২০২৩ হবে উত্তরণ ও স্থিতিশীলতার এমন আশা করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। তবে শঙ্কাও আছে ক্রমেই উত্তাপ ছড়ানো রাজনীতি নিয়ে। বিশেষ করে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে আবারো যদি জ্বালাও-পোড়াও ফিরে আসে তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চাপে চ্যাপ্টা হওয়া অর্থনীতি কীভাবে ঘুরে দাঁড়ানো নিয়ে শঙ্কিত তারা। বিশেষজ্ঞরা বলছেন, সামষ্টিক অর্থনীতির যেসব সূচক ভুল নীতির কারণে ঝুঁকিতে, তা সংস্কারে সরকারকে মনোযোগী হতে হবে।






