আন্তর্জাতিক

বাবার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যেভাবে দেখা গেলো প্রিন্স হ্যারিকে

সন্তান হ্যারির দিকে এক নজর তাকাতেও দেখা যায় রাজা চার্লসকে

প্রিন্স হ্যারি রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্স হ্যারি রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত, তিনি বিভিন্ন মেডেল ও সিলভার মেডেল পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে এবং সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারির কোনো ভূমিকা ছিল না বাবার রাজ্যাভিষেক অনুষ্ঠানে। পরিবারের সঙ্গে তার সম্পর্ক মোটেও ভাল না, তাই রাজদায়িত্ব ছেড়ে তার স্ত্রী মেগানকে নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে।

শুধুমাত্র পারিবারিক আনুষ্ঠানিকতার কারণে উপস্থিত ছিলেন বাবার রাজ্যাভিষেকে। তার নিজের পরিবারের কারো সাথে অনুষ্ঠানে না থাকলেও রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। হ্যারির স্ত্রী মেগান তাদের দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রেই অবস্থান করায় তারাও ছিল না অনুষ্ঠানে।

অনুষ্ঠানে শপথ নিতে যাবার পথে সন্তান হ্যারির দিকে এক নজর তাকাতেও দেখা যায় রাজা চার্লসকে।

হ্যারিকে দেখে উঁকি দিয়েছেন রাজা চার্লস

 

প্রিন্স হ্যারির রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ
নিউইয়র্কের ডিউক, প্রিন্সেস বিট্রিস, পিটার ফিলিপস, এডোয়ার্ডো ম্যাপেলি মোজি, জারা টিন্ডাল, প্রিন্সেস ইউজেনি, জ্যাক ব্রুকসব্যাঙ্ক, মাইক টিন্ডাল এবং সাসেক্সের ডিউক হ্যারি রসিকতায় মেতে ওঠেন।

 

প্রিন্স হ্যারি রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
হাসতে হাসতে হ্যারি তার আসন গ্রহণ করেন

 

প্রিন্স হ্যারিকে দেখা যাচ্ছে রাজ্যাভিষেক অনুষ্ঠানে, উপস্থিত দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রিন্স হ্যারি তার চাচাতো বোন ইউজেনি এবং তার স্বামী জ্যাক ব্রুকসব্যাঙ্ককে অনুসরণ করে একা গির্জার মধ্য দিয়ে হেঁটেছিলেন

 

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রিন্স হ্যারি প্রিন্সেস বিট্রিসের সাথে কথা বলছেন

প্রিন্স হ্যারিকে তার বাবা রাজা চার্লস এবং ভাই উইলিয়ামের সাথে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে তার দাদী রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে। হ্যারি এবং মেগান ২০২০ সালে রাজ দায়িত্ব ছেড়ে মূল প্রাসাদ ত্যাগ করেন।

বিষয়:প্রিন্স হ্যারি রাজা তৃতীয় চার্লস রাজ্যাভিষেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…