রাশিয়ার সশস্ত্র বাহিনী গত বৃহস্পতিবার ইউক্রেনে নতুন মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ওই ক্ষেপণাস্ত্রের কোড নাম ‘ওরেশনিক’।
বিবিসি জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত আছে। এই ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’কে বাধা দেওয়া যায় না। ইউক্রেনের নিপ্রো শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর গত শুক্রবার এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং তিনি এর উৎপাদনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
পশ্চিমা কর্মকর্তারা অবশ্য এমন আইসিবিএম ব্যবহারের তথ্য অস্বীকার করেছেন। তাদের মতে, এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় হয়ে যেত। তবে ইউক্রেইনের সামরিক গোয়েন্দারা এটিকে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করেছেন, যা দ্রুততার সঙ্গে নিশানায় আঘাত হানে।
রাশিয়ার পক্ষে পুতিন জানান, নিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল একটি অস্ত্র কারখানায় এবং এটি সফলভাবে নিশানা ভেদ করেছে। ইউক্রেইনের সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি ছয়টি ওয়ারহেড নিয়ে উড়ে গেছে এবং প্রতিটি ওয়ারহেডে ছয়টি করে ছোট বিস্ফোরক ছিল।
রাশিয়ার সামরিক বিশ্লেষকরা মনে করেন, ওরেশনিক সম্ভবত স্বল্প-পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি, যার পাল্লা ৫ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি যেকোনও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং মাটির নিচে গভীরে থাকা বাঙ্কার ধ্বংস করতে পারবে।
রুশ ভাষায় ‘ওরেশনিক’ অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ)। এই গাছের নামে রাশিয়া তাদের নতুন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম রেখেছে। সবচেয়ে বড় বিষয় হলো- পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র, যা তথ্য এর আগে কখনো প্রকাশ করে মস্কো।
‘আরএস–২৬ রুবেজ’ নামে আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর সংস্কার এনে ওরেশনিক তৈরি করেছে পুতিনের দেশ, বলেছে পেন্টাগন।
শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে এগোতে পারে; প্রয়োজনে পথের মধ্যে ভিন্ন পথেও যেতে পারে। এসব কারণে ওরেশনিককে শনাক্ত করা দুরুহ।








