ফ্লাইট প্রগ্রেস স্ট্রিপ থেকে দেখা গিয়েছে শেখ হাসিনার বিমানটি ৫ অগাস্ট বেলা বিকাল ৩টা ০৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। বিমানটি ঢাকা-কলকাতা রুটের ওয়েপয়েন্ট “বেমক” এ পৌঁছালে তার ট্রান্সপন্ডার এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম চালু হয়।






