ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে চার দিনের পরিবর্তে এখন থেকে পাঁচ দিন চলাচল করবে। এছাড়াও খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন সপ্তাহে একদিনের জায়গায় দুই দিন চলবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন এবং খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস দুই দিন চলবে।
নতুন সূচি অনুযায়ী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মঙ্গল, বুধ, শুক্র, শনি ও রোববার ঢাকা থেকে ছেড়ে যাবে। আর কলকাতা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও শনিবার ছেড়ে আসবে।
আগে শুধু বৃহস্পতিবার বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ত, এখন তা রোববারও চলবে।








