চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি বিমান হামলায় হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিচারক বা রাজনীতিবিদ ব্যক্তির ছবি, গ্লাস পরা, পাঞ্জাবি ও শাল পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই নিহত হয়েছেন। তিনি অন্যদের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

শুক্রবার ২৯ আগস্ট দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ২৮ আগস্ট ইসরায়েলি বিমান হামলায় হুথি সামরিক নেতাদের একটি বিশাল সমাবেশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

প্রধানমন্ত্রী মি. আল-রাহাউই একজন সামরিক ব্যক্তিত্ব নন, বরং একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি গত বছরের ১০ আগস্ট থেকে হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জেনারেল পিপলস কংগ্রেস পার্টির সদস্য ছিলেন এবং পূর্বে সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলে দায়িত্ব পালন করেছেন।

Banglabid

প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে সানা এলাকায় এবং তার আশপাশে বিস্ফোরণের ছবি দেখানো হয়েছে এবং কাতার সংবাদমাধ্যম আল আরবি জানিয়েছে, ইসরায়েলি হামলায় শীর্ষ হুথি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা দুপুর ১টার দিকে জানতে পারে যে প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ জন হুথি মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সানার বাইরে জড়ো হয়েছেন। এরপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৈঠক লক্ষ্য করে হামলা চালায়। তবে হামলা সফল হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়েমেনইসরায়েলি হামলাবিমান হামলাসানাহুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT