চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাড়ি পরিয়ে লাখ টাকা আয় স্কুলের গণ্ডি না পেরুনো ডলি জৈনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি নারী, শাড়ি পরা, সুন্দর হাসি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নীতা আম্বানি থেকে গিগি হাদিদ, কলকাতার বাসিন্দা ডলি জৈনের হাতের ছোঁয়ায় সেজে উঠেছেন বহু তারকা। দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ থেকে প্রিয়াঙ্কা চোপড়া, ডলির হাতে শাড়ি পরেছেন সকলেই। শাড়ি পরাতে লাখ খানেক টাকা নিয়ে থাকেন বর্তমানে তিনি।

এক সাক্ষাৎকারে ডলি জৈনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অল্প বয়সে যেহেতু বিয়ে করেন, তাই কতদূর পড়াশোনা করেছেন? যার জবাবে তিনি জানান, ‘আমার ২১ বছরে বিয়ে। ওই বয়সে গ্রাজুয়েশন তো হয়ে যাওয়ারই কথা। তবে আমি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছি।’

Banglabid

ডলি জানান, তার আর পড়াশোনা না করার কারণ পারিবারিক। যা তিনি আলোচনা করতে চান না। এরপরের প্রশ্ন ছিল, মাত্র ক্লাস সেভেন অবধি পড়েও, কীভাবে এত সুন্দর ইংরেজি বলেন তিনি? এবার অবশ্য পুরো কৃতিত্ব নিজের মেয়েদেরই দেন তিনি।

ডলি বলেন, ‘আমরা সবসময় বলি মায়েরা বাচ্চাদের শেখায়, বাচ্চাদের পড়ায়। আমার ক্ষেত্রে উল্টা। যখন বাচ্চাদের জন্ম হল, তখন ঠিক করেছিলাম ওদের বলব আমার সঙ্গে শুধু ইংরেজিতে কথা বলবে। আমাদের ঘরে আর কোনও কথা বলার ভাষা থাকবে না। তোমরা আমার সঙ্গে ইংরেজিতেই কথা বলবে। আর আমাকে রোজ একটা করে নতুন শব্দ শেখাবে। সকালে স্কুলে যাওয়ার আগে শব্দ দিয়ে যাবে আর ফিরে এসে বলবে, এটা দিয়ে একটা বাক্য তৈরি করে শোনাও। এভাবেই আমি ইংরেজি শিখেছি।’

তারপর ধীরে ধীরে নায়িকাদের শাড়ি পরানোর কাজ করা শুরু করেন। কান চলচ্চিত্র উৎসবে গিয়েও শাড়ি পরিয়ে এসেছেন তিনি। শাড়ি পরানোর জন্য ৩৫ হাজার থেকে ২ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন ডলি।

Reneta

কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতে উপস্থিত সকল তারকাদের শাড়ি পরিয়েছেন ডলি। প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের লাল টুকটুকে শাড়িতে সাজিয়েছিলেন ডলি। দীপিকা পাড়ুকোনের বিয়ের শাড়িও ডলির পরানো। এমনকি আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, নয়নতারাকেও তাদের বিয়ের দিনে শাড়ি পরিয়েছিলেন ডলিই।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়াডলি জৈনদীপিকাশাড়িশাড়ি পরানো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি

পরবর্তী

ইমরান খানের গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

পরবর্তী
অন্ধকারে একজন ব্যক্তির চোখের দৃশ্য, উদ্বেগজনক অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

গণস্বাস্থ্য হাসপাতালের স্তন ক্যান্সার প্রতিরোধে কর্মসূচি আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণস্বাস্থ্য হাসপাতালের স্তন ক্যান্সার প্রতিরোধে ১৫০ দিনের কর্মসূচি

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT