চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০৬ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৬
কক্সবাজার, জনপদ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।

Banglabid

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির উঠানে থাকা একটি গাছের ডাল কাটতে যান রাশেদা। গাছটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার চলে গেছে। ডাল কাটার একপর্যায়ে একটি কাঁচা ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে মুহূর্তের মধ্যে পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে পড়ে।

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা উঠানে ছিটকে পড়ে অচেতন হয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন।

রাশেদার স্বামী মোহাম্মদ ইসহাক বলেন, দুপুরের দিকে রাশেদা ঘরের পাশের গাছের ডাল ছাঁটতে গিয়েছিল। হঠাৎ বাইরে বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে দৌড়ে বের হই। এসে দেখি, সে উঠানে অচেতন হয়ে পড়ে আছে।

Reneta

হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুবেল সিকদার বলেন, কাঁচা গাছ বিদ্যুতায়িত হওয়ায় ওই গৃহবধূকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাঁকে উদ্ধারের ব্যবস্থা করি।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহবধূ’র মৃত্যুপল্লী বিদ্যুতবিদ্যুৎস্পৃষ্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

পরবর্তী

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

পরবর্তী
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT