বিনোদন

সপ্তাহের শেষ শোতেও মধুমিতায় হাউজফুল ‘লিডার’!

Crowd gathered outside a cinema hall in Bangladesh at night. Channel i News - চ্যানেল আই নিউজ

People waiting outside a cinema hall in Bangladesh during nighttime, with colorful lights and a large banner on the building. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের প্রথমদিন থেকে সারাদেশে মহাসমারোহে চলছে ‘লিডার আমিই বাংলাদেশ’। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মুক্তির এক সপ্তাহেই ছবিটিকে এবারের ঈদের এক নাম্বার ছবি হিসেবে অভিহিত করেছেন।

সেই প্রমাণ মিলল সপ্তাহের শেষ শোতেও। দেখা গেল হলভর্তি দর্শক ভিড় করেছেন শাকিব খানের এ ছবিটি দেখতে। বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার মধুমিতা সিনেমা হলে এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে চোখে পড়ে, তরুণদের পাশাপাশি নারী দর্শকরাও ভিড় করছেন। কথা হয় গোপীবাগ থেকে লিডার দেখতে আসা এক পরিবারের তিনজনের সঙ্গে।

তারা জানান, ঈদ শেষ করে ঢাকায় ফিরে পরিবারসহ লিডার দেখতে এসেছেন। নিউজে দেখেছেন এই সিনেমার রিভিউ সবচেয়ে ভালো। এই কারণে আগে লিডার দেখলেন তারা।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ জানান, তিনি লিডার প্রদর্শন করে তৃপ্ত। আরও বলেন, মুক্তির প্রথম দিন থেকে চার শো’র মধ্যে দৈনিক একাধিক শো হাউজফুল পাচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যার শো-তেও ডিসি ফুল ছিল। রাতের শোতেও হলভর্তি দর্শক আছে।

ঈদ উপলক্ষে ১০০ সিনেমা হলে মুক্তি পায় তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। মুক্তির পর থেকে এই ছবিটি তুমুল আলোচনার জন্ম দেয়। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সেও দৈনিক হাউজফুল দিচ্ছে শাকিবের এই ছবি।

সামাজিক সচেতনতা ও প্রতিবাদের ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেন বুবলী, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সীমান্ত প্রমুখ।

বিষয়:তপু খান মিশা সওদাগর লিডার শবনম বুবলী শহীদুজ্জামান সেলিম শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…