চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের নির্বাচন কমিশনের লোগো, কেন্দ্রীয় ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়,আগামী বছরের ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হবে। এছাড়া। জানুয়ারির ৫ তারিখে মধ্যে মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন: আমরা আশা করছি যে পঁচিশ সালের জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এ কার্যক্রম শুরু করতে পারবো।ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। ৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারবো। যারা এ প্রশিক্ষণ গ্রহণ করবে তারা মাঠের যে জনবল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তারা কিভাবে তথ্য সংগ্রহ করবে সে বিষয়ে প্রশিক্ষণ দেবে।

Banglabid

তিনি বলেন: আগামী বছরে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরে তা আমরা জনগণকে দেখার জন্য উন্মুক্ত করে দেব।জনগণ এটা দেখার সুযোগ পাবে।সেখান থেকে যদি কেউ বাদ পরে থাকে তাহলে তাদেরকে দাবি-আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২ মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে তাদের অন্তর্ভুক্ত করা হবে।এ কাজ আমরা প্রতি বছরই করে থাকি।এটাকে আমরা চব্বিশের হালনাগাদ ও পঁচিশের ভোটার তালিকা হিসেবে গণ্য করবো।

আগাম এক বছরের তথ্য সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কথা জানিয়ে তিনি বলেন: এর বাইরে যদি কেউ বাদ পরে থাকে একই সঙ্গে আমরা আগাম আরও এক বছরে তথ্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবো।

তিনি বলেন: আমরা শুধু মাত্র পঁচিশের সালের তথ্য সংগ্রহ করবো না। একই সঙ্গে ছাব্বিশ সালের পহেলা জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে তাদের তথ্য আমরা সংগ্রহ করবো।যাদেরকে আমরা ২০২৬ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবো। তবে তারা পঁচিশ সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবে না।

Reneta

সকল নাগরিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন,আমাদের যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে।যখন তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাবে ওই তাদের সাহায্য,সহযোগিতা ও সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য এবং মৃত ভোটারের তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিনির্বাচন কমিশনভোটার তালিকা হালনাগাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT