চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে তিন দিনব্যাপী হোপ ফেস্টিভাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল। উৎসব চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি’ এবং ‘যে পৃথিবী আমরা গড়তে চাই’ এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা।

ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই আয়োজনে প্রি-রেজিস্ট্রেশন করে সকলে অংশ নিতে পারবেন।

বাংলাদেশের হৃদয় হতে, সারা বিশ্বজুড়ে আশা জাগানোর ৫০ বছরের পথচলা আর বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তিকে উদযাপন করতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। বাধা, বিপদ, দুর্যোগে বাংলাদেশের লড়াকু মানুষ থমকেছে, কিন্তু থামেনি। সীমাহীন সম্ভাবনায় খুঁজে নিয়েছে এগিয়ে যাবার পথ। এই উৎসবের মূল অনুপ্রেরণা ও আয়োজন তাদেরকে ঘিরেই। কোটি মানুষের জীবনের মোড় পরিবর্তনের উদাহরণ সবাইকে নিজ নিজ বাধা পেরিয়ে, স্বপ্ন জয়ের অনুপ্রেরণা দেবে – এই আশা ব্র্যাকের।

উৎসবে দর্শকদের জন্য থাকছে আবহমান বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির সম্মিলন – পুঁথিপাঠ, গল্পপাঠের আসর, বায়োস্কোপ, পুতুল নাচ, শিশুদের খেলার জগৎসহ দিনব্যাপী নানা প্রদর্শনী। দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানের মূল মঞ্চে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে গহনা বানানো, কারিগর ও কার্টুনিস্টদের সঙ্গে আনন্দদায়ক কর্মশালায় যোগ দেবার সুযোগ।

উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্যের পর শুরু হবে ফেস্টিভ্যালের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। আয়োজনের শুরুতে পুঁথিপাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু ও তার দল। সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করতে থাকবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়-এর রাগসংগীত পরিবেশনা। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে সাহসী অবদান রেখেছেন, তাদের সেই সাহস ও শক্তির গল্প বলা হবে একটি তথ্যচিত্রের মাধ্যমে। এরপরে মঞ্চে ‘প্রতিদিনের যোদ্ধা’ নাটক নিয়ে আসবে স্বনামধন্য নাট্যদল প্রাচ্যনাট।

Reneta

শত প্রতিকূলতা পার হয়ে স্বপ্নজয়ী ডা. আফসানা আকতারের জীবনালেখ্য নিয়ে পরিবেশিত হবে মঞ্চনাটক। ডা. আফসানা নিজেও এইদিন মঞ্চে উপস্থিত হয়ে নিজের জীবনের গল্প তুলে ধরবেন। সংগীত পরিবেশন করবে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও লালন ব্যান্ড।

এছাড়াও বাকি দুদিন দেখা যাবে রেঁনেসা, ফিডব্যাক, ইমন চৌধুরী, মিফতাহ জামান, নেমেসিস, আর্টসেল ও জেমসদের মতো শিল্পীদের পারফর্ম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মি স্টেডিয়ামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ব্রিটেন: ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

জুন ২৪, ২০২৬

যাত্রাবাড়ীর ছাদে ফল-সবজির সমৃদ্ধ বাগান, দৃষ্টান্ত মিন্টু হাওলাদার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT