ধর্ম ও জীবন

সৌদিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র লাইলাতুল কদর পালিত

দুবাইয়ের আল রাশিদি সেন্টার আকাশ থেকে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ের আল রাশিদি সেন্টার রাতের আলোতে উজ্জ্বল ও মনোরম দৃশ্য, আধুনিক স্থাপত্যের নিদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যথাযথ মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। মক্কায় পবিত্র কাবা ঘরে প্রায় ৩৪ লাখ ধর্মপ্রাণ মুসলমান এই অনুষ্ঠানে অংশ নেন।

মক্কার মসজিদুল হারামে লাইলাতুল কদরে নামাজে ৩ জন ইমামতি করেন। তারা হলেন- শায়খ জুহানি, শায়খ ওয়ালি ও শায়খ আব্দুর রহমান আল সুদাইসি।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিন, মসজিদে আল আকসাসহ বিশ্বের মুসুলমাদের শান্তি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মক্কায় মসজিদুল আল হারামের লাইলাতুল কদরের নামাজের জামাত চলে যায় পশ্চিমে উম্মুল কোরা রোড, দক্ষিণে নাকাসা বলদিয়া সিগন্যাল, পূর্বে আজিজিয়া ট্যানেল এবং উত্তরে জান্নাতুল মা’লা পর্যন্ত।

এত বিশাল সংখ্যক মুসল্লির উপস্থিতির অন্যতম কারণ হচ্ছে মহিমান্বিত লাইলাতুল কদর পাওয়ার আশা।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, রমজানের শেষ দশ দিনের বেজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা বেশি, যা এক হাজার মাসের চেয়েও বেশি ফজিলতপূর্ণ।

 

বিষয়:পবিত্র লাইলাতুল কদর পালিত সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…