কানাডার ক্যালগেরিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়, দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে ন’টায় এবং তৃতীয় ঈদের নামাজ সকাল সাড়ে দশটায় আকরাম জুম্মা মসজিদে।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক সেন্টার ক্যালগেরি আকরাম জুম্মা মসজিদের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের সিদ্দিকী।
নামাজের ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং শেখ ইউসুফ।
বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের নামাজ আদায় করবেন। এই সময়ে প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও নামাজে অংশ নিবেন।
এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসি তেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল সাড়ে আটটায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে নয়টায় সময়ে অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটি তে সকাল থেকেই নামাজ আদায় করবেন। এবারের ঈদের দিনটি কর্মদিবস না হওয়ায় প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।







