চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিটের তালিকায় নেই ছবি, তবুও সবার শীর্ষে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

বিশ্বের শীর্ষ অভিনেতাদের কথা যখনই বলা হয় তখনই সবার আগে মাথায় আসে টম ক্রুজ, রায়ান রেনল্ডস, শাহরুখ খান কিংবা প্রভাসের মতো অভিনেতাদের কথা। কিন্তু এমন একজন অভিনেতা রয়েছেন, যিনি গত পাঁচ বছরে বক্স অফিসকে একটিও হিট সিনেমা না দিয়েও এই মুহূর্তে সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা।

অভিনেতাদের পারিশ্রমিক নির্ভর করে তাদের হিট সিনেমার সংখ্যার ওপর। কিন্তু যে অভিনেতার কথা বলা হচ্ছে, এই অভিনেতা গত ৫ বছরে একটিও হিট সিনেমা উপহার দিতে পারেননি। তবে এত কিছুর পরেও তিনি সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। জানেন তিনি কে?

হলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত এই অভিনেতা হলেন অ্যাডাম স্যান্ডলার। ৯০ এবং ২০০০ দশকের সব থেকে জনপ্রিয় কমেডিয়ান হিসেবে পরিচিত তিনি। ২০২৩ সালে তিনি ৭৩ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। ২০২৩ সালে অ্যাডামের ৪টি সিনেমা মুক্তি পায়, যার মধ্যে তিনি ৩টি সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন এবং ১টি সিনেমায় প্রযোজক হিসেবে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্ডার মিস্ট্রি ২’ সিনেমায় তিনি অভিনেতা হিসেবে কাজ করেছিলেন। ‘ইউ আর সো নট ইনভাইটেড টু মাই ব্যাট মিটজভা’ সিনেমায় সহ অভিনেতা হিসেবে কাজ করেছিলেন। এই দুটি সিনেমাই নেটফ্লিক্স- এ মুক্তি পেয়েছিল। নেটফ্লিক্স এ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’তে তিনি কণ্ঠ দিয়েছিলেন। প্রযোজনা করেছিলেন ‘দ্য আউট-লজ’ সিনেমার।

তিনি শুধু একটি সিনেমা নয়, ২০২৩ সালে যে সিনেমাগুলোয় তিনি অভিনয় করেছেন সেগুলির প্রায় প্রত্যেকটিতেই তিনি সহ প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। স্বাভাবিকভাবেই এই সিনেমাগুলোর রেকর্ড আয়ের একটি বড় অংশ তিনি পেয়েছিলেন। গত ৫ বছরে অ্যাডামের একটি সিনেমাও সিনেমা হলে মুক্তি পায়নি, সবকটি মুক্তি পেয়েছে ডিজিটাল প্লাটফর্মে।

মহামারীর পর ২০২৪ সালে অ্যাডাম অভিনীত ‘স্পেসম্যান’ মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে, কিন্তু তা বাণিজ্যিকভাবে সফল হয়নি। সর্বশেষ ২০১৯ সালে ‘আনকোট জেমস’ দুর্দান্ত ব্যবসা করেছিল বক্স অফিসে। ১৯ মিলিয়ন ডলারের বাজেটে তৈরি করা এই সিনেমাটি ৫০ মিলিয়ন ডলার উপার্জন করেছিল। পারিশ্রমিকের দিক থেকে তিনি পেছনে ফেলে দিয়েছেন মার্গট রবিকেও।-হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডাম স্যান্ডলারহলিউড অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT