বিনোদন

নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন অভিনেতা

নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন অভিনেতা

নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেতা টোবি ম্যাগুয়ার! সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে আলোচনায় হলিউডের এই অভিনেতা।

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ার নতুন জীবন শুরু করলেন ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে। সেই বিয়ের অনুষ্ঠান পরিচালনার বিশেষ দায়িত্বে ছিলেন টোবি নিজেই। নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি।

গেল ১০ অক্টোবর (শনিবার) হাওয়াইয়ের ‘ফোর সিজনস রিসোর্ট লানাই’য়ে বসেছিল জেনিফার ও জিয়োফ্রির বিয়ের আসর। জিয়োফ্রি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই বিয়ের অনুষ্ঠান হয়।

বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক পরিচিত তারকা। তাদের মধ্যে ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো এবং তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। অতিথিদের তালিকায় ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার স্ত্রী লরেন সানচেজ বেজোসও।

২০০৭ সালে বিয়ে করেছিলেন টোবি ও জেনিফার। ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা। এরপর ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। তাদের দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবির এই উপস্থিতি এবং বিশেষ ভূমিকা সমাজমাধ্যমে কৌতূহল বাড়িয়েছে।

বিষয়:অভিনেতা জেনিফার মেয়ার টোবি ম্যাগুয়ার প্রাক্তন স্ত্রী স্পাইডার-ম্যান হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…