একই দিনে বাংলাদেশে হলিউডের তিন ছবি
স্টার সিনেপ্লেক্সে একই দিনে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

তিনটি হলিউড সিনেমার পোস্টার, যেখানে ‘Madame Web’, ‘One Love’, এবং ‘Argylle’ সিনেমার প্রচারচিত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শুক্রবার একসঙ্গে হলিউডের তিনটি ছবি মুক্তি পেল বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। যার মধ্যে রয়েছে গোয়েন্দা কাহিনী নির্ভর ছবি ‘আরগিল’, এস জে ক্লার্কসন পরিচালিত সুপারহিরো ছবি ‘ম্যাডাম ওয়েব’ এবং রেইনাল্ডো মার্কস গ্রিন পরিচালিত বিশ্বনন্দিত সংগীতশিল্পী বব মার্লের বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’।
ম্যাথিউ ভন পরিচালিত ‘আরগিল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল, ব্রেসি ডালাস হাওয়ার্ড, স্যাম রকওয়েল, ব্রায়ান ক্রানস্টন, ডুয়া লিপা, স্যামুয়েল এল জ্যাকসন, জন সিনা, ক্যাথরিন ও হারা, সোফিয়া বওতেলা, রিচার্ড ই গ্রান্টসহ আরও অনেকে।
অন্যদিকে, সুপারহিরো ছবি ‘ম্যাডাম ওয়েব’ এর নাম ভূমিকায় দেখা যাবে ডাকোটা জনসনকে। অন্যতম আরেকটি চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্কট। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে সিডনি সুইনি, এমা রবার্টস, ইসাবেলা মেকরেড, জিল হেন্সি, জসিয়া ম্যামেট, মাইক ইপস, মাইক ব্যাশ, অস্টিন জে রায়ান ও মিচেল ম্যালভেস্তির মতো তারকাকে।
বহু আকাঙ্খিত বিশ্বনন্দিত সংগীতশিল্পী বব মার্লের বায়োপিক। যেখানে বব মার্লের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আদির। তিন ঘরানার এই তিনটি ছবিই সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে।






