চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ-সিলভায় প্রথমদিনে রক্ষা উইন্ডিজের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথমদিনেও হুড়মুড় করে ভেঙে পড়া শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬৪ রানে আউট হওয়া টপঅর্ডারের প্রথম ৫ ব্যাটার তেমন ভূমিকা রাখতে পারেননি। ষষ্ঠ উইকেট জুটিতে কাভেম হজ ও জসুয়া ডি সিভলার ১৪৯ রানের বড় জুটিতে শুরুর ধাক্কা এড়িয়েছে সফরকারী দল। দিনের শেষদিকে আলঝারি জোসেফের ২২ বলে ৩২ রানে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৬৬ রান।

ফিফটি তুলে নিয়ে ১৫৭ বল খেলে ৭৯ রানে নাথান লায়নের বলে কাটা পড়েন ডি সিলভা। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন হজ, তবে ৭১ রানে কাটা পড়েন স্টার্কের বলে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন ১৬ রানে থাকা কেভিন সিনক্লেয়ার, তাকে সঙ্গ দেবেন কেমার রোচ।

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ব্রিসবেনে দিবা-রাত্রির ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ধসের শুরুটা করেন ডানহাতি পেসার জশ হ্যাজেলউড। সাথে যোগ দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এরপর আসেন মিচেল স্টার্ক।

তেজনারায়ণ চন্দরপলকে দিয়ে শুরু, পরে অলিক আথানজেকে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ বানিয়ে ক্যারিয়ারের ৩৫০তম উইকেটের দেখা পান স্টার্ক।

এর আগে ৩৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন চার অজি বোলার। তারা- প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন, সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা, সাবেক পেসার ডেনিস লিলি এবং খেলা চালিয়ে যাওয়া অফস্পিনার নাথান লায়ন।

প্রথমদিনে অস্ট্রেলিয়ানদের পক্ষে স্টার্ক নিয়েছেন ৩ উইকেট। হ্যাজেলউড, কামিন্স ও লায়ন নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআথানজওয়ার্নওয়েস্ট ইন্ডিজব্রিজবেনলিড স্পোর্টসসিভলাস্টার্কহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি: বাটলার

জুন ১, ২০২৬

আফঈদাকে না খেলানো ভুল হয়েছে: বাটলার

জুন ১, ২০২৬

চ্যাম্পিয়ন পিএসজিকে নেচে-গেয়ে বরণ করে নিলো প্যারিস

মে ৩১, ২০২৬

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT