ফুটবল

হজলুন্ডের ইতিহাস গড়া ম্যাচে জিতল ইউনাইটেড

ফুটবল ম্যাচে ইউনাইটেড খেলোয়াড়ের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডের খেলোয়াড় গোলের পর উল্লাস করছে, মাঠে দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর ৩৭ সেকেন্ড পরই বল জালে জড়িয়ে দেন রাসমাস হজলুন্ড। আর তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা ছয় ম্যাচ গোল করার নজির গড়েন। ডেনিশ ফরোয়ার্ডের পরে সাত মিনিটের আবারো লক্ষ্যভেদ করেন। ২১ বর্ষী খেলোয়াড়ের জোড়া গোলে লুটন টাউনের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে রেড ডেভিলরা।

রোববার রাতের ম্যাচ জিতে ইউনাইটেড টেবিলের শীর্ষ চারের লড়াইয়ের কাছাকাছি চলে এসেছে। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ক্লাবটি রয়েছে ষষ্ঠ স্থানে। সমান খেলায় ৪৯ ও ৪৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা এবং টটেনহ্যাম হটস্পার।

সবার উপরে থাকা লিভারপুলের ২৫ ম্যাচে পয়েন্ট ৫৭। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৫। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫৩ পয়েন্ট নিয়ে তিনে আছে।

কেনিলওয়ার্থ রোডে খেলা শুরুর পর দর্শকরা নড়েচড়ে বসার আগেই বাঁ-পায়ের শটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেন হজলুন্ড। এরপর আলেজান্দ্রো গার্নাচোর কর্নার কিকে উড়ে আসা বলটিও তিনি নিশানাভেদে সক্ষম হন।

১৪ মিনিটে লুটন টাউনের হয়ে কার্লটন মরিস গোল করে ব্যবধান কমান। ম্যাচের বাকি সময়ে আর হয়নি লক্ষ্যভেদ। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এরিক টেন হাগের দল মাঠ ছাড়ে।

হজলুন্ড ইতালিয়ান ক্লাব আটলান্টা থেকে গত বছর ৭২ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন। মাঠের পারফরম্যান্সে ইংলিশ জায়ান্টদের চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলার যোগ্যতা অর্জনের জন্য ভূমিকা রাখছেন।

তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ টেন হাগ বলেন, ‘সে চাপের মধ্যে পারফর্ম করতে পারে। ইউনাইটেড স্ট্রাইকার হিসেবে এটি আপনার প্রয়োজনীয় দক্ষতা। আপনি এখন এটা দেখতে পাচ্ছেন। তার অনেক আত্মবিশ্বাস রয়েছে। আমি নিশ্চিত সে আরও অনেক বেশি গোল করবে।’

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড লুটন টাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…