বিনোদন

ওমরাহ করলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

হজ পালনরত মুসল্লিরা কাবা শরিফের কাছে প্রার্থনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসল্লিরা কাবা শরিফের কাছে প্রার্থনা ও ওমরাহ পালন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছর থেকেই স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। বর্তমানে যিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই অবস্থাতেই তিনি চলে গেছেন ওমরাহ পালনে।

মক্কা শরিফের কিছু ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন এই অভিনেত্রী। শেয়ার করা ছবিতে হিনাকে দেখা যায় সবুজ বোরখা ও সানগ্লাসে। এরপর আরও অনেকগুলো ছবি শেয়ার করেন তিনি। একটি ছবিতে অভিনেত্রীকে মসজিদের মেঝেতে বসে নামাজ পড়তে দেখা যায়।

এমন একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ আপনার পবিত্র এই ঘরে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। ওমরাহ ২০২৫।’ এই সফরে হিনার সঙ্গে তার ভাইকেও দেখা যায়।

২০২৪ সালের জুলাই মাসে অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার ক্যানসারের ঘোষণা করেছিলেন, যেখানে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে, তিনি ভালো আছেন এবং তার চিকিৎসা শুরু হয়েছে।

রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর : খতরো কে খিলাড়ি ৮’ এবং ‘বিগ বস ১১’এ দেখা গিয়েছে তাকে। এরপর নাটক ‘গৃহ লক্ষ্মী’র শুটিং শেষ করার পর হিনার এই রোগ ধরা পড়ে। বর্তমানে তিনি ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন।

বিষয়:ওমরাহ স্তন ক্যানসার হিনা খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…