বিনোদন

এবার গান গাইলেন হিমি

আনন্দিত তরুণী ফুলের পাশে দাঁড়িয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন তরুণী ফুলের পাশে দাঁড়িয়ে হাসছে, প্রাকৃতিক পরিবেশে সুন্দর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেত্রী হিমি যেমন অভিনয়ে পারদর্শী, তেমনি তার গানের প্রতিভাও আছে। শৈশব থেকে গানও শিখেছেন তিনি।

এবার হিমি একটি গানে কণ্ঠ দিলেন। ঈদুল ফিতরের চাঁদ রাতে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’।

সেই নাটকেরই বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন এ অভিনেত্রী। এতে তার সহশিল্পী আভরাল সাহির।

‘পরান পাখি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির।

হিমি বললেন, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিলো বেশি। তবে এবার পরিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সঙ্গীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।’

পরানি পাখি নাটকে হিমির বিপরীতে আছেন নীলয় আলমগীর। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে ঈদের দিন। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপ-এ।

বিষয়:সোমেশ্বর অলিহিমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…