চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়তমায় ‘ঈশ্বর’ লিখে জাতীয় পুরস্কার, বন্ধুকে উৎসর্গ করলেন অলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষিত হলো বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)। এই তালিকায় শ্রেষ্ঠ গীতিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সোমেশ্বর অলি।

তিনি এই স্বীকৃতি পেয়েছেন হিমেল আশরাফ পরিচালিত, আরশাদ আদনান প্রযোজিত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার বহুল প্রশংসিত গান ‘ঈশ্বর’-এর জন্য।

এই গান মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতার মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং গানটির কথার গভীরতা ও আবেগপূর্ণ প্রকাশ বিশেষভাবে প্রশংসিত হয়। ‘ঈশ্বর’ গানের মাধ্যমে প্রেম, বেদনা ও আত্মসংঘাতের অনুভূতি সাবলীল ভাষায় তুলে ধরেন গীতিকার সোমেশ্বর অলি, যা সিনেমাটির গল্পকে আরও শক্তিশালী করে তোলে। সেইসঙ্গে সব শ্রেণীর দর্শকদেরকে এই গান ‘প্রিয়তমা’ দেখতে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে।

সোমেশ্বর অলি বলেন, রাষ্ট্রীয় এই স্বীকৃতি অনেক বড় ব্যাপার। এই প্রাপ্তি আরও বড় হয় যখন কাছের মানুষ, বন্ধু, পরিবার, সহকর্মী বা দূরের মানুষরা উচ্ছ্বাস প্রকাশ করে। ব্যক্তিগতভাবে আমি অনেকবেশি আবেগপ্রবণ মানুষ নই। সবকিছুতে ইমোশন সংযম বা নিয়ন্ত্রণ করতে পারি।

অলির কথা, জুরি বোর্ডের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তারা অনেক গানের মধ্যে ‘ঈশ্বর’কে যোগ্য মনে করেছেন। সেইসঙ্গে পরিচালক, প্রযোজক এবং শিল্পীদেরও কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।

এই পুরস্কারটি বন্ধু গীতিকার ও সাংবাদিক জাহিদ আকবরকে উৎসর্গ করছেন জানিয়ে অলি বলেন, পুরস্কারটি আমার বন্ধু গীতিকার ও সাংবাদিক জাহিদ আকবরকে উৎসর্গ করতে চাই। কারণ, গান রিলিজের সময় থেকে আমার কাছের মানুষদের মধ্যে সে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ছিল। প্রিয়তমাতে তারও গান ছিল, এরপরেও সে ‘ঈশ্বর’ গান নিয়ে বেশি উচ্ছ্বসিত ছিল।

বন্ধু জাহিদ আকবরের সাথে অলি
Reneta

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের গীতিকার অলি বলেন, নিজের গান রেখে অন্য গান নিয়ে মেতে থাকা এটা খুবই দুর্লভ ঘটনা। কিন্তু জাহিদ নিজের গানের চেয়ে ‘ঈশ্বর’ এর দিকে তাকিয়ে ছিল। আমি মনে করি, এটা আমার বন্ধু জাহিদেরও অর্জন। এর পাশাপাশি সবার নাম তো বলা যায়না। সবাই অর্জনের ভাগীদার। সঙ্গে শাকিবিয়ানরাও। তারাও এই গানটি ভালোবেসে সকলের মাঝে ছড়িয়েছে। আমাদের সঙ্গে শাকিব ভাইও পুরস্কার পেতেন আমি আরও খুশী হতাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজাহিদ আকবরপ্রিয়তমাসংগীতসিনেমাসোমেশ্বর অলি
শেয়ারTweetPin1

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT