চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুফা সভাপতি পদে হিমন ও সাধারণ সম্পাদক পদে টুটুল নির্বাচিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
শিক্ষা
A A
ছবি: ডুফা সভাপতি হিমন (বাঁয়ে) ও সাধারন সম্পাদক টুটুল (ডানে)

ছবি: ডুফা সভাপতি হিমন (বাঁয়ে) ও সাধারন সম্পাদক টুটুল (ডানে)

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) কার্যনির্বাহী পরিষদ ২০২৬ এর নির্বাচনে সভাপতি পদে মো. গোলাম সারোয়ার হিমন ও সাধারণ সম্পাদক পদে খান মেজবাউল আলম টুটুল নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)-এর ‘কার্যনির্বাহী পরিষদ ২০২৬’ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। গত ১৯ ও ২০শে ডিসেম্বর, অনুষ্ঠিত এই নির্বাচনে বন্ধুদের সরাসরি ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইয়াসমিন আক্তার ইভা। এছাড়াও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী পরিষদের “সদস্য প্রতিনিধি” হিসেবে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন মিরাজুল আহসান, শিবলী নোমান, মাহমুদ শান্ত, আমিরুল ইসলাম আমু, মঞ্জুর ই আলম বিপু, মাজহার মুরাদ, এস এম সুমন, রোখসানা শারমিন রুমা, আব্দুল কাদের, দেওয়ান আজহারুল ইসলাম আরজু, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (আনোয়ার সোহেল), রাজকন্যা রত্না, জাহিদুল ইসলাম জাহিদ ও সাইদুর রহমান।

উল্লেখ্য, ‘ডুফা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের সব বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নিবন্ধিত সংগঠন। সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ডুফা বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করে থাকে।

নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, বন্ধুদের ঐক্যবদ্ধ রাখা এবং সংগঠনের সেবামূলক কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই হবে আগামী মেয়াদে তাদের মূল লক্ষ্য।

নির্বাচন কমিশনারগণ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ডুফার সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। আসছে ২৬ ডিসেম্বর, জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুফা সভাপতিঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT