চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে উঠছে ইলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
জেলেরা মাছ ধরার জন্য নৌকায় মাছের জাল ছুঁড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নেমেছেন জেলেরা। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে মেঘনা ও আশপাশের নদীগুলোতে শুরু হয়েছে ইলিশ ধরা।

নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পেলেও তা পর্যাপ্ত ছিল না বলে জানিয়েছেন জেলেরা। তবে মৎস্য বিভাগ বলছে, এবারের অভিযান ছিল কঠোর ফলে ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে চাঁদপুরের মেঘনা তীর ঘুরে দেখা গেছে, জেলেরা ব্যস্ত জাল মেরামত, নৌকা প্রস্তুত, আর নতুন মৌসুমে নদীতে নামার তোড়জোড়ে। চাঁদপুর শহরের যমুনা রোড, টিলাবাড়ি, পুরান বাজার, দোকানঘর, বহরিয়া ও হরিণা ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে।

Banglabid

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে মা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। এই এলাকায় নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা প্রায় ৪৫ হাজার ৬১৫। তাদের প্রত্যেককে সরকার থেকে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞার ২২ দিন ছিল অত্যন্ত কষ্টকর। ২৫ কেজি চাল দিয়ে সংসার চালানো সম্ভব হয়নি। এখন তারা আশায় বুক বেঁধেছেন নদীতে ইলিশ পেলে আবারও সংসারে প্রাণ ফিরবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২২ দিনের নিষেধাজ্ঞাইলিশমাছ ধরা শুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT