ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রাখা হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সব ধরনের কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম।
তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। একদিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নিয়মিতভাবেই দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চেকপোস্ট দিয়ে যাতায়াত করছেন।





