সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অভিপ্রায় অনুযায়ী সিলেট মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতির অধীনে তার চাকুরি ন্যস্ত থাকবে বলে আইন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়া মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান) এবং এলএল.এম ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানিজ ডেভেলপমেন্ট স্কলার (জে.ডি.এস) হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হতে এলএল.এম (রিসার্চ) ডিগ্রি অর্জন করেন।
এদিকে, হাইকোর্টের বর্তমান রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বদলি করা হয়েছে।







