আদালত

হাইকোর্টের রায়ে খালাস পেলেন সাবেক এমপি হাবিব

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা

হাইকোর্টের রায়ে খালাস পেয়ে সাবেক এমপি হাবিব উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর সাবেক এমপি হাবিব উল্লাসে মঞ্চে উঠছেন, পাশে সমর্থকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাতক্ষীরার কলারোয়া শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিবের ১০ বছরের কারাদণ্ড বাতিল করে খালাসের রায় দিয়েছেন হাইকোর্ট।

এই মামলায় হাবিবুল ইসলাম হাবিবের করা রিভিশন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। তবে এই মামলার অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে হাইকোর্ট কোন রায় দেননি বলে জানান হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে শুনানি করা আইনজীবী মো. আমিনুল ইসলাম। এই মামলায় ফাইলিং ল’ইয়ার ছিলেন হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী শাহানারা আক্তার বকুল।

শেখ হাসিনার গাড়িবহরে হামলার এই মামলায় ২০২১ সালের ৪ এপ্রিল সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর রায় ঘোষণা করেন। রায়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। পরবর্তী হাইকোর্টে রিভিশন আবেদন হাবিবুল ইসলাম হাবিব।

বিষয়:বিএনপি হাইকোর্ট হাবিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…