আন্তর্জাতিক

কলকাতা বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’ জারি, কর্মীদের ছুটি বাতিল

নেতাজি সুবাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতাজি সুবাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বার, যেখানে বিমানবন্দরের নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান চলমান সংঘাতের প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও বেসামরিক উড়ান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের ২০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে, যার মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর।

ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া জানিয়েছে, বিমানবন্দরের সুরক্ষায় নিযুক্ত সিআইএসএফ কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন, তাদের দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে। ৪টি ফ্লাইট ইতিমধ্যে বাটিল করা হয়েছে।

বিমানবন্দর চত্বরে শুক্রবার (৯ মে) সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি। অ্যারাইভাল ও ডিপারচার গেটে গাড়ি দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে, যাত্রী নামিয়েই গাড়িকে সরে যেতে হচ্ছে।

কলকাতার পাশাপাশি দিল্লি বিমানবন্দর থেকে আজও বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দিল্লি বিমানবন্দরে আগত এবং বহির্গামী মিলিয়ে মোট ১৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চলছে কড়াকড়ি চেকিং। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতার অনুরোধ করা হয়েছে যাত্রীদের।

বিষয়:ভারত-পাকিস্তান উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…