চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২২, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা বাহিনী ও পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ মে, ২০২৫ তারিখে লাহোরের কাছে ওয়াঘা সীমান্তে পাকিস্তান-ভারত যৌথ চেকপোস্টে কুচকাওয়াজ শুরুর আগে একজন পাকিস্তান রেঞ্জার পাহারা দিচ্ছেন। — রয়টার্স

কূটনৈতিক আচরণবিধি লঙ্ঘন এবং দায়িত্বের সাথে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তাকে ‘অপ্রীতিকর ব্যক্তি’ ঘোষণা করেছে পাকিস্তান।

আজ (২২ মে) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ওই বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে বলেন, ভারতীয় হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারীদের কূটনৈতিক নিয়মনীতি কঠোরভাবে মেনে চলতে হবে এবং নিজেদের সুযোগ-সুবিধার অপব্যবহার থেকে বিরত থাকতে হবে।

পাকিস্তানের এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন তার কিছুক্ষণ আগেই ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়।

সম্প্রতি ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পাহালগাম এলাকায় এক পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

ট্যাগ: ভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ওমর’ এখন সবার নাগালে!

পরবর্তী

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদলের অবস্থান

পরবর্তী
শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদলের অবস্থান

প্রভাসের সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা?. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাসের সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা?

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT