আন্তর্জাতিক

‘চমকের অপেক্ষা করুন’ ইসরায়েলকে হিজবুল্লাহর সতর্কতা

প্রধান বক্তার ছবি সহ একটি বড় স্ক্রিনে হিজবুল্লাহর সতর্কতা বার্তা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বক্তার ছবি সহ বড় স্ক্রিনে হিজবুল্লাহর সতর্কতা বার্তা প্রদর্শিত হচ্ছে, যেখানে সমর্থকেরা হাত উঁচু করে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে বার্তা দিয়েছে ইরান-সমর্থিত লেবানিজ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব হাসান নাসরাল্লাহ টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় ইসরায়েলকে চমকের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 

রোববার ২৬ মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রতিরোধ এবং মুক্তি’ দিবসের ২৪তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার ইসরায়েলকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনারা অবশ্যই আমাদের প্রতিরোধ থেকে চমক আশা করবেন।’

লেবাননের গৃহযুদ্ধের সময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল হিজবুল্লাহ। গাজার প্রতি সমর্থন জানিয়ে এরই মধ্যে ফিলিস্তিনের হয়ে ইসরায়েল যুদ্ধে নিযুক্ত হয়েছে হিজবুল্লাহ।

৭ অক্টোবর ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর হামলায় ইসরায়েলের সীমান্তবর্তী শহরগুলোতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে।

নাসরাল্লাহ বলেন, ‘ইসরায়েলের নিজস্ব নেতারা স্বীকার করেছেন তারা গাজা যুদ্ধে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।’ তিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জাচি হ্যানেগবির স্বীকারোক্তির কথা উল্লেখ করেন। যেখানে তিনি বলেছিলেন, তারা এখন পর্যন্ত কৌশলগত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এই যুদ্ধ কয়েক বছর সময় নিতে পারে।

এরই মধ্যে‘বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায়  ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নাসরাল্লাহ ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, তারা আন্তর্জাতিক রেজোলিউশনকে সম্মান করে না এবং আন্তর্জাতিক আদালতের (আইসিজে) বার্তাকেও অমান্য করেছে।  রাফায় অবিলম্বে সামরিক আক্রমণ বন্ধ করার আদেশ সত্ত্বেও সেখানে সহিংস অভিযান চালাচ্ছে ইসরায়েল।

বিষয়:ইসরায়েল হামাস যুদ্ধ গাজা যুদ্ধ হিজবুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…