চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ-ইসরায়েলের প্রাথমিক চুক্তি সই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে। কয়েক দফা আলোচনার পর সম্পন্ন হওয়া এ চুক্তিকে উভয় পক্ষই সংঘাত নিরসনের পথে ‘প্রথম ধাপ’ হিসেবে বর্ণনা করেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় নথিতে সই করেন। তবে চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি।

Banglabid

চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ যদি অস্ত্র সমর্পণ না করে, তাহলে এই সমঝোতা ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে অবস্থান বজায় রাখার সুযোগ দেবে।

চুক্তি স্বাক্ষরের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়ার সূচনা হলেও শান্তি প্রতিষ্ঠার জন্য এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরবর্তীতে দেওয়া এক বিবৃতিতে রুবিও জানান, ‘মিলিটারি কোঅর্ডিনেশন গ্রুপ ফর লেবানন’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এই ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে সহায়তা করবে। এ লক্ষ্যে উল্লেখযোগ্য সম্পদ বরাদ্দের পাশাপাশি জাতিসংঘের সমন্বয়ে তাৎক্ষণিক ১০ কোটি ডলারের মানবিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন।

Reneta

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি বাসিন্দা।

লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ এই সমঝোতাকে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার দাবি করেন, ইরান ও হিজবুল্লাহর প্রভাব কমে এসেছে এবং দুই দেশের মধ্যে শান্তির নতুন পথ তৈরি হয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, এই চুক্তির ফলে বাস্তুচ্যুত নাগরিকরা নিজ নিজ এলাকায় ফিরতে পারবেন এবং দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আর কোনো সমান্তরাল শক্তির উপস্থিতি থাকবে না।

তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও উত্তেজনা পুরোপুরি থামেনি। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে অভিযানে হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছেন। যদিও রয়টার্স স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে দক্ষিণ লেবাননের মনসুরি শহরে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এমন নির্দেশনা দেওয়া হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলযুক্তরাষ্ট্রলেবাননহিজবুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT