চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের মেনুতে কী কী রাখছেন ক্যাটরিনা-ভিকি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে আনুষ্ঠানিকতা। তাদের বিয়ে নিয়ে আলোচনা এখন সর্বত্রই। রাজস্থানে আছেন হবু বর-কনে। সেই সঙ্গে ভেন্যুতে পৌঁছে গেছেন অতিথিদের অনেকেই।

এদিকে ভিকি ও ক্যাটের রাজকীয় বিয়েতে কী কী খাবার থাকতে চলেছে তা জানার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। জানা গেছে, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল নিজেদের বিয়ের মেনুতে রাজকীয়তা বজায় রাখতে চলেছেন।

বেশকিছু সূত্র থেকে পাওয়া তথ্য মতে জানা গেছে, পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ান সহ দেশ-বিদেশের নানা ক্যুইজিন থাকতে চলেছে তাদের বিয়ের মেনুতে। শুধু তাই নয়, অতিথিদের অনেক মুখরোচক খাবার পরিবেশন করা হবে বিয়েতে।

বলিউড লাইফের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চলতি সপ্তাহের শুরুতেই সিক্স সেন্স রিসোর্টে ১০০ জন মিষ্টি প্রস্তুতকারী পৌঁছেছেন। এই মিষ্টান্ন প্রস্তুতকারীরা ধর্মশালায় থাকবেন। তাদের বিশেষভাবে বুক করা হয়েছে।

এদিকে কর্ণাটক থেকে তাজা পণ্য একটি ‘ট্রাকলোড’ করে আনা হয়েছে রাজস্থানের যোধপুরে। যেহেতু ভিকি এবং তার পরিবার খাঁটি পাঞ্জাবি, তাই খাবারের এলাহি ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, একটি পাঞ্জাবি প্ল্যাটারে ছোলা ভাটুরা থেকে বাটার চিকেন সহ অতিথিদের জন্য অন্যান্য বিদেশী খাবারও পরিবেশন করা হবে।

জানা গেছে, হবু বর ভিকি সাতটি ঘোড়ায় টানা রথে চড়ে বিয়ের আসরে পৌঁছুবেন। ঝলমলে কাঁচের তৈরি মণ্ডপের নীচে ক্যাটকে বিয়ে করবেন।

Reneta

৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে অনুষ্ঠান হবে। এই বিয়েতে বর-কনে দুজনেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন। সংগীত অনুষ্ঠানে মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা। মেহেদিতে অভিনেত্রী পরবেন আবু জানির ডিজাইন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাটরিনাক্যাটরিনা কাইফবলিউডবিয়েভিকিভিকি কৌশলভিকি-ক্যাটরিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
ছবি: অভিযুক্ত ছেলে মোশারফ হোসেন রাফি (প্রতিনিধি)।

টাকা না দেওয়ায় মাদকাসক্ত সন্তানের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে ১১, ২০২৬

আজ থেকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি

মে ১১, ২০২৬

উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT